বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শিক্ষা

রমজান -ঈদ উপলক্ষ্যে টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে কলেজ

binodon69.com-5-1200×800

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। ঈদ পরবর্তী ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে তা নিয়ে এখনো সিন্ধান্ত জানা যায় নি।

তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে ২৯ মার্চ (রোববার) থেকে খুলবে কলেজগুলো।একইসঙ্গে ১৫ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে মাদরাসাগুলোতে।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

Advertisements

সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।

অপরদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার ছুটি কমেছে ১২ দিন। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements
ঈদকলেজছুটিরমজান