বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নারী

আসন্ন নির্বাচনে নারীর প্রতি সহিংসতায় করনীয়

20230615_2008-bangladesh-parliamentary-elections_flickr_ac-820×547

দেশ ও জাতির জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ  বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য দেশের মোট ভোটারের প্রায় ৫০ শতাংশই নারী। তবে,ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা, নারীর প্রতি বিদ্বেষ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচন এর জন্য উদ্বেগ সৃষ্টি করছে। নারীদের ওপর শারীরিক হামলা, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে বাধা প্রদান নারীর রাজনৈতিক অধিকার দমনেরই অপচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা।

নারীর প্রতি নির্বাচনে সহিংসতা হল এমন ধরনের সহিংসতা, যা নির্বাচন চলাকালীন অথবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম ও সময়ে নারীদের প্রতি সংগঠিত হয়।  এর ফলে নারীরা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেন না। ভয় ও নিরাপত্তার মধ্যে পড়ে যান।

নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নারী প্রার্থী, ভোটার, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের সমর্থক, পর্যবেক্ষক, নির্বাচন কর্মী কিংবা জনপ্রতিনিধি – যেকোনো ভূমিকায় থাকা নারীদের প্রতি সংগঠিত শারীরিক, মানসিক, সামাজিক, অনলাইন বা অন্য যেকোনো ধরনের নির্যাতনকে নারীর প্রতি নির্বাচনি সহিংসতা (VAWE)  হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এক্ষেত্রে, সহিংসতা প্রতিরোধ এবং সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে বিভিন্ন জরুরি সেবার হটলাইন নাম্বারে। যেমন – সরকারি জাতীয় জরুরী সেবা হট লাইন নাম্বার -৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সরকারি হট লাইন নাম্বার -১০৯,  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার( জেন্ডার ভিত্তিক সহিংসতা জরুরী সেবা)  সরকারি হটলাইন নাম্বার – ০১৯১৪৮৭৭৪৪৫, সরকারের জরুরী চিকিৎসা সহায়তা হটলাইন নাম্বার – ১৬২৬৩।

Advertisements
Advertisements