বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

হকিতে অর্থাভাবে শুরু হচ্ছে না মেয়েদের প্রস্তুতি

WhatsApp Image 2026-01-26 at 4.39.37 PM

সাম্প্রতিক সময়ে হকিতে সাফল্য ধরা দিয়েছে। জুনিয়র বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন আমিরুল ইসলাম-রাকিবুলরা। বয়সভিত্তিক পর্যায়ে মেয়েরা ব্রোঞ্জ জিতেছিল এশিয়ান কাপে। তাই হকির প্রতি মানুষের আগ্রহটাও আগের থেকে বেড়েছে। যে কারণে সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের বাছাইয়ে পুরুষ ও নারী– দুটো দলকেই খেলানোর পরিকল্পনা নেয় বাংলাদেশ হকি ফেডারেশন। 

এরই ধারাবাহিকতায় মার্চ-এপ্রিলে ওমানের মাসকাটে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য রোববার ৩৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে হকি ফেডারেশন। পুরুষ হকি দলকে বাছাইয়ে পাঠাতে ৫ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু করছে ফেডারেশন। একই প্রতিযোগিতায় মেয়েদের বাছাইপর্ব ২০-৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়। কিন্তু অর্থের অভাবে মেয়েদের প্রস্তুতি শুরু করতে পারছে না দেশের হকির নিয়ন্ত্রক সংস্থা। তাই এশিয়ান গেমস হকি বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের খেলাটা পড়ে গেছে অনিশ্চয়তায়।

গতকাল সংবাদমাধ্যমের কাছে এমনই ইঙ্গিত দিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেছেন, ‘মেয়েদের এন্ট্রি এখনও আমরা করিনি। কারণ, একটু হিসাবনিকাশের বিষয় আছে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেব মেয়েদের দল পাঠাব কি পাঠাব না।’ বাছাইপর্বে নাম নিবন্ধনের শেষ সময় ছিল গতকাল রোববার। বিষয়টি জানা আছে হকির সম্পাদকের। তাতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন রিয়াজুল হাসান।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকে কোন কোন ডিসিপ্লিন এশিয়ান গেমসে পাঠানো হবে। বিওএ সব সময়ই দলীয় ডিসিপ্লিন পাঠানোর ক্ষেত্রে অনেক হিসাবনিকাশ করে থাকে। তবে বাছাইয়ে মেয়েদের পাঠানো, না পাঠানো নিয়ে বিওএর কোনো বিষয় নেই বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

Advertisements
Advertisements