বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

Untitled-1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতির অনুমোদনে আজ বুধবার এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর, ২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

Advertisements

১৯৬৬ সালের ২৭ মে জন্ম নেওয়া বিচারপতি ফারাহ মাহবুব দীর্ঘদিন ধরে বিচারাঙ্গনে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

Advertisements