নারী শিক্ষার্থীদের ওয়াশরুম সংকট নিরসনে টিএসসিতে স্মারকলিপি প্রদান

টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুম সংস্কারের দাবীতে প্রো-ভিসি প্রশাসন এবং টিএসসির পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দুঃখের সাথে লক্ষ্য করেছি, টিএসসি ভবনে বিদ্যমান তিনটি নারীদের ওয়াশরুমের মধ্যে মাত্র একটি কিছুটা ব্যবহারোপযোগী থাকলেও বাকি দুটি প্রায় পুরোপুরি অকেজো অবস্থায় রয়েছে। উক্ত দুটি ওয়াশরুমে হাই কমোড বসানো রয়েছে, যেগুলো সহজেই নোংরা হয় ও ব্যবহারের অযোগ্য। উপরন্তু, প্রায় সব ওয়াশরুমেই ফ্লাশ ঠিকভাবে কাজ করে না, পানির ট্যাপ নষ্ট বা লিক করে, আয়নাগুলো অপরিষ্কার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এর ফলে প্রতিদিন শত শত নারী শিক্ষার্থীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।এজন্য ইমিডিয়েট সংস্কার করা জরুরী।
আজকে বিকেল বেলায় মাননীয় প্রো-ভিসি ম্যাম এবং টিএসসি পরিচালকের সাথে সাক্ষাৎ করে যথাযথ স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে।আগামীকাল ৩ টায় টিএসসির পরিচালক এবং ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সরাসরি পরিদর্শন করা হবে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হবে।



