বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

খালেদা জিয়াকে স্মরণ করে কাল নাগরিক শোকসভা

Untitled-4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এই শোকসভা অনুষ্ঠিত হবে।

নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও শোকসভায় অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিএনপি টানা সাত দিনের শোক কর্মসূচি পালন করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়, যার মধ্যে এক দিন সাধারণ ছুটিও ছিল।

Advertisements
Advertisements