২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

অনুদানের টাকা ফেরত দিচ্ছেন তাজনূভা জাবীন

WhatsApp Image 2026-01-14 at 7.02.56 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর তাজনূভা জাবীন নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে প্রায় ৫৭ শতাংশ বা ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত দিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে), তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত করতে সংশ্লিষ্ট অনুদানদাতাদের সহযোগিতা চেয়েছেন এনসিপির এই সাবেক যুগ্ম আহ্বায়ক।

পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন।’

জাবীন আরও লেখেন, ‘যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা ১০০০-১০০০০ পর্যন্ত টাকা পাঠিয়েছেন, মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে। বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা র‍্যামিটেন্স পাঠিয়েছেন, তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।’

একটি গুগল ডক ফর্ম পূরণ করার অনুরোধ জানিয়ে তাজনূভা জাবীন লেখেন, ‘তাই, সব মিলিয়ে, যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি, আমি তাদের অনুরোধ করছি, নিচের ফর্মটা পূরণ করার জন্য এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে। https://forms.gle/rTSLp4su3RRZ6kPL6

Advertisements

টাকা ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাজনূভা জাবীন লেখেন, ‘আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দিবে আমি কতটুকু কী করতে পারি। ইনশাআল্লাহ।’

Advertisements