বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

অনেক বছর পর একটি প্রকৃত ভোট হতে যাচ্ছে: রিজওয়ানা হাসান

Untitled-1

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘ সময় পর দেশে একটি প্রকৃত ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সরকারের কোনো পক্ষপাতিত্ব থাকবে না এবং মানুষ নির্বিঘ্নে ও সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমন পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

শনিবার সকালে সিলেট প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার সময় রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর মধ্যে তাদের প্রভাব বিস্তার করে এবং মানুষের মনস্তত্ত্বেও তার প্রতিফলন ঘটে। সেই বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে একটি গণ-অভ্যুত্থানের শক্তির ওপর ভর করেই এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরাজিত শক্তি নির্বাচনকে ঘিরে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়েই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। তার মতে, পরাজিত শক্তির পক্ষে বর্তমানে কোনো উল্লেখযোগ্য জনসমর্থন নেই।

Advertisements

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্যসচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরসহ অন্যান্য অতিথিরা।

Advertisements