বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

এআই দিয়ে আপত্তিকর ছবি, বড় পদক্ষেপ নিলেন শিল্পা শেঠি

Untitled-2

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নামে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দায়ের করা আবেদনে শিল্পা শেঠি অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই কণ্ঠস্বর ও চেহারা নকল করে আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়ানো হচ্ছে। এমনকি তার নাম ব্যবহার করে ডিজিটাল বই প্রকাশের কথাও জানান অভিনেত্রী।

আদালতে শিল্পার আইনজীবী বলেন, এসব কনটেন্টের কারণে অভিনেত্রী নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। আদালতে উপস্থাপিত প্রমাণ ও স্ক্রিনশট দেখে বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, কারও পরিচয় ব্যবহার করে এভাবে সাইবার হেনস্তা করা গুরুতর অপরাধ।

মুম্বাই হাইকোর্ট সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট থেকে শিল্পা শেঠির আপত্তিকর ছবি ও ভিডিও দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements
Advertisements