বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৭ আগস্ট, ২০২৬
বিনোদন

জীবনানন্দের বনলতা সেন হয়ে পর্দায় নাবিলা

FB_IMG_1766488382458

জীবনানন্দ দাশের কবিতার অমর নারীচরিত্র ‘বনলতা সেন’ এবার রূপ পাচ্ছে সিনেমার পর্দায়, আর সেই চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। কবির কল্পনার জগৎকে কেন্দ্র করে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘বনলতা সেন’, যা নতুন বছরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। অবশেষে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহে আসছে।

বনলতা সেনের চরিত্রে অভিনয় করা নাবিলার জন্য কাজটি মোটেও সহজ ছিল না। শুরুতে সিনেমায় তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও নাবিলা স্পষ্টভাবে জানান, তিনি শুধুমাত্র বনলতা সেনের চরিত্রেই অভিনয় করতে আগ্রহী। এরপর কঠিন ও প্রতিযোগিতামূলক তিন ধাপের অডিশন প্রক্রিয়া পেরিয়ে শেষ পর্যন্ত এই চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি।

সিনেমায় কবি জীবনানন্দ দাশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা খায়রুল বাসারকে। পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজসহ আরও অনেকে।