চকলেট স্পঞ্জ কেক

উপকরণঃ
৪ টি রুম টেম্পারেচার ডিম, ১/২ কাপ চিনি, ভ্যানিলা এসেন্স, ১/৪ কাপ তেল, ৩/৪ কাপ ময়দা, ১/৪ কাপ কোকা পাউডার, ১ চামচ বেকিং পাউডার, ১/২ চা চামচ বেকিং সোডা, ১/৪ কাপ লিকুইড দুধ।
প্রণালীঃ
প্রথমে একটি বাটিতে ডিমগুলো ভেঙে নিন এবং এর সাথে চিনি, ভেনিলা এসেন্স,তেল দিয়ে ভালোমত মিক্স করে নিন। এবার শুকনো উপকরণগুলো ময়দা,কোকা পাউডার, বেকিং পাউডার,বেকিং সোডা ভালোমত একটি চালনি দিয়ে চেলে নিন যেনো লাম্পি দানা না থাকে। শুকনো উপকরণ গুলো ডিম এর সাথে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিন। তারপর দুধ দিয়ে মিশিয়ে ব্যাটার করে নিন।
এরপর কেকের মোল্ডে নিচের অংশে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিন এবং ব্যাটারটি ঢেলে দিন। চুলায় একটি বড় পাত্র ১০ মিনিট প্রি-হিট দিয়ে নিন বড় পাত্রের মাঝে স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ড টি তার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫০ মিনিট মিডিয়াম লো-হিটে কেক বেক করে নিলেই তৈরি চকলেট স্পঞ্জ কেক।



