বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

ম্যারেজ ফিট মুভস

220-SM902266 (1)

বিয়ে জীবনে একবারই, তাই এই দিনটি মেমোরেবল করে রাখতে সবাই কমবেশি চেষ্টা করে। একটা সুন্দর ফটোসেশান করে ক্যামেরা বন্দী করে রাখতে চায় সবাই এই স্পেশাল ডে-টিকে। এই স্পেশাল দিনটিকে মেমোরেবল করে তোলার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়ের পোশাক। কারও কারও আবার পোশাকের প্রতি-ই অধিক গুরুত্ব থাকে কিন্তু অনেকের জন্য পছন্দমত পোশাকটা পাওয়া বাধা হয়ে দাড়ায় শরীরের আকারের জন্য। তাই অনেকেই শরীর গড়ার দিকে আগে থেকে মনোযোগ রাখেন। এ ক্ষেত্রে শুধু ডায়েটই যথেষ্ট নয়, পরিকল্পিত ওয়ার্কআউট ও ফিটনেস রুটিন অনেক জরুরি। 

বিশেষজ্ঞদের মতে শুধু মনমতো পোশাকের জন্যই নয়, বিয়ে ঘিরে বর-কনের ওয়ার্কআউট করা এমনেতেও দরকার। তা বুঝতে বৈজ্ঞানিক কারণ এবং ফিটনেস  বক্তব্য জেনে নেওয়া ভালো। 

শুধু কার্ডিও এক্সারসাইজ করলেই হয়ে জাবে’—এই মনোভাবে চললে শরীরের পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট নিয়ে বেয়াম পেশি বৃদ্ধিতে কার্যকরের পাশাপাশি মেটাবলিজমও বাড়ায়। দেখা গেছে, রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের ফলে শরীরে উল্লেখযোগ্যভাবে শক্তি বৃদ্ধি পায় এবং এর সঙ্গে স্ট্রেন্থ ওয়ার্কআউট যোগ করলে ফ্যাট লস ও পেশিরক্ষার সম্ভাবনা বাড়ে। 

সেলিব্রিটি ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালা বলেন, ওয়ার্মআপ ও ডাইনামিক স্ট্রেচিং দিয়ে শরীর প্রস্তুত করা জরুরি। সুতরাং সঠিক ওয়ার্কআউট করলে পেশি গঠন ও টোনিং হবে, শরীরে সুন্দর আকৃতি ফুটে উঠবে, মেটাবলিজম হাই থাকবে, অর্থাৎ বিশ্রামের সময়ও বেশি ক্যালরি বার্ন হবে। ফলে পোশাক ভালোভাবে বসবে, ফিটিং ঠিক হবে। 

Advertisements

যারা বিয়ের আগে ওয়ার্কআউট পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়, শারীরিক অবস্থা এবং লক্ষ্য বুঝে একটি হারমোনাইজড পরিকল্পনা দরকার। আসুন জেনে নি এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত। 

স্কোয়াট

এ বেয়ামে একসঙ্গে একাধিক পেশি কাজ করে। স্কোয়াট করলে ঊরুর সামনে ও ঊরুর পেছনে গ্লুটাস (নিতম্ব) এবং পায়ের অন্যান্য পেশি সক্রিয় হয়। স্কোয়াটের সঙ্গে সার্বিক ব্যায়াম, সঠিক খাদ্য ও পর্যাপ্ত বিশ্রাম যুক্ত হলে আপনি একটি ওয়েল সেপ্ড শরীর পেতে পারেন। ফলে বিয়ের সময় কাপড়ে আপনাকে ভালো দেখাবে। পেশি গঠন ও শরীরের কার্ভ অংশের উন্নতি ঘটলে পছন্দের পোশাক শরীরে আরও সুন্দর ছাপ ফেলবে। শুধু স্কোয়াটেই সবাই একই ধরনের ফল পাবেন না; পার্থক্য তৈরি হতে পারে বডি টাইপ, খাদ্যাভ্যাস, বংশগতি, বিশ্রাম ইত্যাদির কারণে।

লাঞ্জ

এই বেয়াম শরীরের গঠন উন্নত করে। বিশেষ করে নিতম্ব, ঊরু ও পায়ের পেশি সুন্দরভাবে গড়ে তুলে। ফলে বিয়ের দিন বর কিংবা কনের সাজে আপনার শরীর আরও ওয়েল সেপ্ড ও আকর্ষণীয় দেখাবে। লাঞ্জ এক্সারসাইজ পায়ের পেশি বিশেষভাবে মজবুত করে কোয়াডস, হ্যামস্ট্রিং ও গ্লুটস শক্তিশালী হয়। এটি পশ্চার ভালো করে শরীর সোজা ও সুষম রাখে। শরীরের নিচের অংশ সুগঠিত ও ফিট দেখায়। ক্যালরি বার্ন করে এই ব্যায়াম ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি স্ট্যামিনা বাড়ায়।কয়েক রকম  লাঞ্জ করতে পারেন যেমনঃ রিভার্স লাঞ্জ, সাইড লাঞ্জ, ওয়াকিং লাঞ্জ, জাম্পিং লাঞ্জ বহুল প্রচলিত। তবে চর্চার ক্ষেত্রে কিছু বিষয়ে বিশেষ সতর্কতা জরুরি। শুরুতেই খুব বেশি এক্সারসাইজ করবেন না। মাত্রা ধীরে ধীরে বাড়ানো উত্তম। এবং স্ট্রেচিং এমনভাবে করবেন, যেন পেশিতে টান না পড়ে।

পুশআপ

পুশআপ এক্সারসাইজের ফলে বুকের গঠন উন্নত হয়, এটি বুকের পেশি শক্তিশালী করে এবং বুক উঁচু ও ফিট দেখায়। তা ছাড়া হাত ও কাঁধের শেপ ভালো হয়। বয়স বা ক্লান্তিভাব ছাড়াই হাত ও কাঁধে টান টান ভাব আসে। এর ফলে নিজেকে সুগঠিত ও আত্মবিশ্বাসী মনে হয়, যা বিয়ের দিনে চলাফেরায় স্পষ্টভাবে প্রকাশ পায়। পুশআপ করলে শরীরের ওপরের অংশে পোশাক ফিটিং ভালো হয়। বিয়ের ৩০-৪৫ দিন আগে এর চর্চা শুরু করলে ভালো ফল মিলতে পারে। যদি নতুন হয়ে থাকেন পারছেন না ঠিকমত করতে, তাহলে প্রতিদিন ৮-১০টি করে ২ সেট চর্চা করতে পারেন। পরে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো যেতে পারে। অর্থাৎ ১৫-২০টি করে ৩ সেট। ভুলভাবে এর অনুশীলন করলে পিঠ বা কাঁধে ব্যথা হতে পারে। বেশি করলে এক দিন পর মাংসপেশিতে ব্যথা হতে পারে। 

ডাম্বেল রো

এই দেহচর্চা শরীরের গঠন আরও সুন্দর ও ফিট করে তোলে। বিশেষ করে এটি পিঠ, কাঁধ ও বাহুর পেশি গঠনে সহায়ক। এর অনুশীলনের ফলে বিয়ের পোশাকে আরও আকর্ষণীয় ও সুগঠিত দেখানোর সম্ভাবনা বাড়ে। ডাম্বেল রোর উপকারিতার তালিকায় রয়েছে। এতে পিঠের গঠন ভালো হয়। ফলে সোজা ও সুগঠিত পিঠে যেকোনো পোশাক ভালো দেখায়। জামার হাতা বা স্লিভলেস পোশাকে ফিট বাহু ও কাঁধ চমৎকার লাগে। বিয়ের ছবি বা ভিডিওতে সোজা দাঁড়ানো ও চলাফেরায় সুন্দর দেখায়। চর্বি কমে এবং পেশি গঠিত হয়; ফলে শরীর ঝরঝরে দেখায়। শুরুতে হালকা ওজন (২-৫ কেজি) উত্তোলন করা উত্তম। পরে ধীরে ধীরে ভার বাড়াতে পারেন। ডাম্বেল রোর সঙ্গে স্কোয়াট, পুশআপ, বাইসেপ কার্লসহ আরও কিছু ব্যায়াম যুক্ত করলে পুরো শরীর সুন্দরভাবে গঠিত হওয়ার সম্ভাবনা বাড়ে। এতে বিয়ের যেকোনো পোশাকে আরও স্টাইলিশ দেখাবে।

ডেডলিফট

এর চর্চায় শরীর আরও সুগঠিত ও মজবুত হয়। বিশেষ করে পিঠ, কোমর, ঊরু ও নিতম্ব। এই ব্যায়াম সম্পূর্ণ শরীরের শক্তি ও কাঠামো ঠিক রাখতে সাহায্য করে। ডেডলিফট এক্সারসাইজ করলে কোমর ও পিঠ সোজা থাকে, ফলে পোশাকে আকর্ষণীয় দেখায়। পেছনের অংশ ও ঊরুতে টান পড়ে, ফলে শরীরের শেপ ভালো হয়। এর চর্চায় মেটাবলিজম বাড়ে; ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। 

বেয়ামের পাশাপাশি পুষ্টিবিদের পরামর্শ মেনে স্বাস্থ্যকর খাবার (প্রোটিন, শাকসবজি, পানি) গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে আপনি ফলাফল আরও দ্রুত পাবেন। অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলবেন। শরীরচর্চায় শুধু শরীরের সৌন্দর্য বাড়ে না। আত্মবিশ্বাসও বাড়ে, যা বিয়ের দিন আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনার স্পেশাল দিনটি আরও স্পেশাল ও মেমোরেবল হয়ে থাকবে।

Advertisements