বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
নারী

তরুণ নেতৃত্ব গড়ে তুলতে জাতিসংঘের নতুন সুযোগ

WhatsApp Image 2025-12-04 at 6.32.28 PM

তরুণ পেশাজীবী ও উদ্ভাবকদের জন্য আবারও শুরু হয়েছে জাতিসংঘের বিশেষ কর্মসূচি ইউএন গ্লোবাল কমপ্যাক্ট এসডিজি ইনোভেশন অ্যাকসেলারেটর। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের এ উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের উদ্ভাবনী ব্যবসায়িক সমাধানে উদ্বুদ্ধ করা, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ভূমিকা রাখবে।

এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের
  • নেতৃত্ব, উদ্ভাবন ও টেকসই ব্যবসা পরিচালনার প্রশিক্ষণ দেবে
  • বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে একত্রে বাস্তব সমস্যা মোকাবিলার সুযোগ করে দেবে
  • নতুন সমাধান তৈরি ও পরীক্ষা করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে
অংশগ্রহণের যোগ্যতা
  • বয়স: ৩৫ বছরের নিচে
  • টেকসই উন্নয়ন, উদ্ভাবনী ব্যবসা মডেল ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ
  • প্রতি মাসে ন্যূনতম ৪ ঘণ্টা শেখার কার্যক্রমে যুক্ত থাকার সক্ষমতা
  • কমপক্ষে ৪টি পূর্ণ দিবসের ওয়ার্কশপে অংশগ্রহণ বাধ্যতামূলক
অংশগ্রহণকারীদের সুযোগ-সুবিধা
  • অনলাইন ও সরাসরি ওয়ার্কশপ, কেস স্টাডি, কোম্পানি ভিজিট এবং আলোচনা সেশনে অংশগ্রহণ
  • বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীদের সঙ্গে উদ্ভাবনভিত্তিক শিল্প প্রকল্পে কাজের সুযোগ
  • মেন্টরিং, কোচিং ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
  • আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে নেতৃত্ব, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের বাস্তব জ্ঞান
  • বিশ্বের শীর্ষ কোম্পানির তরুণ পেশাজীবীদের সঙ্গে গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ
আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন ফরম পূরণ করেই অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে। আবেদন করার আগে নিশ্চিত হতে হবে যে সব যোগ্যতা পূরণ করা হয়েছে। বর্তমানে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্কের সহযোগিতায় ১৫টির বেশি দেশে এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে; আবেদনকারীদের নিজ নিজ দেশের নেটওয়ার্ক নির্বাচন করতে হবে।

Advertisements