বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৫ আগস্ট, ২০২৬
নারী

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: হাসপাতাল পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবী দল

IMG-20251128-WA0024

গাইবান্ধা জেনারেল হাসপাতালে BYO Development Foundation ও SKS Foundation–এর যৌথ উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন স্থাপন কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন–এর সহায়তায় SKS Foundation-এর বাস্তবায়নাধীন “সুশীল প্রকল্প” এর গাইবান্ধা সিএসও হাবের মাধ্যমে।

উদ্বোধন করেন ডা. আবু বকর সিদ্দিক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, গাইবান্ধা। উপস্থিত ছিলেন পুলক কুমার চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, মুর্শিদুর রহমান খান, সভাপতি, গাইবান্ধা সিএসও হাব ও নির্বাহী পরিচালক, ছিন্নমূল মহিলা সমিতি, মেহেদী হাসান, জেলা কো-অর্ডিনেটর, সুশীল প্রকল্প, সালাহউদ্দীন কাশেম, কোষাধ্যক্ষ, গাইবান্ধা সিএসও হাব এবং অন্যান্য গণ্যমান্য সদস্যবৃন্দ।

BYO Development Foundation-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ এবং ১৬ জন সদস্যসহ প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী।

স্বেচ্ছাসেবীরা হাসপাতালের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে ডাস্টবিন স্থাপন করেন। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্নতা বজায় রাখা হাসপাতালের রোগী, কর্মকর্তা ও দর্শনার্থীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

BYO Development Foundation-এর সদস্যরা বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সক্রিয় অংশগ্রহণ ও মানবিক দায়বদ্ধতার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ গাইবান্ধা গড়ে তুলতে পারি।”

এই কর্মসূচি জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।