বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নারী

‘পোশাক নয়, দোষ দিন মানসিকতাকে’ ঐশ্বরিয়া রাইয়ের শক্ত অবস্থান

Untitled-5

জনপরিসরে নারীদের হয়রানি ও কটূক্তির ঘটনায় এবার স্পষ্ট বক্তব্য দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার মতে, নারী হেনস্তার জন্য কখনোই নারীর পোশাক বা সাজসজ্জাকে দায়ী করা যায় না। বরং নারীদের আত্মবিশ্বাসী হয়ে নিজের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সৌন্দর্য–পণ্যের দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয়—রাস্তাঘাটে নারীরা কীভাবে হয়রানির মোকাবিলা করতে পারেন?

জবাবে ঐশ্বরিয়া দ্বিধাহীনভাবে বলেন, “হেনস্তাকারীর চোখ এড়িয়ে গেলে সমস্যার সমাধান হবে—এটা ভুল ধারণা। বরং তার চোখের দিকে সরাসরি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।”

নারীর আত্মবিশ্বাসের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “নারীদের মনে রাখতে হবে—আমার শরীর আমার নিজের। নিজের মূল্যবোধকে কখনোই ছোট করা যাবে না। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং প্রয়োজনে নিজের জন্য নিজেই দাঁড়ান।”

ঐশ্বরিয়া আরও স্পষ্ট করে জানান, “কখনোই নিজের পোশাক, সাজগোজ বা লিপস্টিকের রঙকে দায়ী করবেন না। রাস্তায় কেউ আপনাকে হেনস্তা করলে সেটা আপনার দোষ নয়—দোষটা হেনস্তাকারীর মানসিকতার।”