বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
নারী

“নারীর ভোট মানেই পরিবর্তনের বার্তা”

Untitled-2

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরাই পরিবর্তনের প্রয়োজন সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। তাঁর ভাষায়, “নারীর ভোট মানেই পরিবর্তনের ঘোষণা।”

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান প্রিন্সের সমর্থনে মিছিল করেন মহিলা দলের নেতা-কর্মীরা।

মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি আরও বলেন, নারীরা এবার শুধু ভোট দেবেন না—জাগরণ ও আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব দেবেন। নির্বাচনে মহিলা দলের অংশগ্রহণ পরিবেশকে মানবিক, অংশগ্রহণমূলক ও পরিবর্তনমুখী করবে।

এমরান সালেহ জানান, ক্ষমতায় গেলে নারীর প্রতি সহিংসতা রোধ, নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপদ কর্মপরিবেশ এবং গৃহকর্ত্রীর নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements
Advertisements