২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

সিদ্ধার্থ এ টানা তিন দিন মঞ্চ মাতাবেন নওশাবা

Untitled-২

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে শুরু হয়েছে নাট্যদল আরশিনগরের চতুর্থ প্রযোজনা ‘সিদ্ধার্থ’–এর তিন দিনের মঞ্চায়ন। বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২১ নভেম্বর পর্যন্ত। নাটকটি নোবেলজয়ী হেরমান হেসের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এবং নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ।

নাটকের কাহিনী অনুসারে ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ ঘর ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। তিন বছরের কঠোর সাধনার পর তিনি সন্ন্যাস ত্যাগ করেন, বুদ্ধের সাক্ষাৎ পান, কিন্তু শিষ্যত্ব গ্রহণ না করে নিজস্ব পথে এগিয়ে যান। পরে তিনি নগরের একজন বারাঙ্গনারের সঙ্গে পরিচয় পেয়ে সংসার ও সন্তান জীবনের মধ্যে প্রবেশ করেন। দীর্ঘ কুড়ি বছর সংসারের নেশায় থাকার পর সিদ্ধার্থ উপলব্ধি করেন, জীবন ও মৃত্যুর, পাপ ও পুণ্যের, বোধ ও নির্বুদ্ধিতার সব অভিজ্ঞতা জীবনের পূর্ণতা দেয়।

নাটকে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ওয়াহিদ খান সংকেত, পার্থ প্রতিম হালদার, ইসনাইন আহমেদ জিম, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, শাহাদাত নোমান, জিনাত জাহান নিশা, রেফাত হাসান সৈকত, আরিফুল ইসলাম নীল, আকাশ তুহিন, পলি পারভীন, মাইন উদ্দিন বাবু, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, রাদিফা নারমিন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, ইমাদ ইভান, জিতাদিত্য বড়–য়া, সারিকা ইসলাম ঈষিকা ও প্রিন্স সিদ্দিকী।

Advertisements