২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

নারী কাবাডি বিশ্বকাপের পর্দা উঠল

1763295537081

যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে রোববার ১১ দেশের দলের অধিনায়কদের উপস্থিতিতে অনুষ্টানিকভাবে উন্মোচিত হলো নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ট্রফি উন্মোচন করেন। সব আয়োজন শেষে আজ থেকে শুরু হচ্ছে কোর্টের আসল লড়াই।

বাংলাদেশ নারী কাবাডি দলের যাত্রা শুরু হয় ২০০০ সালের পর। ২০০৫ সালে ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় লাল–সবুজের মেয়েরা। এরপর এশিয়ান গেমসে ২০১০ ও ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছে তারা। ২০১০ সাউথ এশিয়ান গেমসে পেয়েছিল রৌপ্য পদক। আর ২০১২ সালের কাবাডি বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশ।

আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা—যারা আগের আসরে অংশ নেয়নি। ‘দ্য শি গ্ল্যাডিয়েটর্স’ নামে পরিচিত উগান্ডা বর্তমানে আফ্রিকান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল।

Advertisements