ধর্মেন্দ্রর মৃ/ত্যুর গুজবে ক্ষো/ভ, মুখ খুললেন হেমা মালিনী ও এশা দেওল

ভারতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলের মৃত্যুর গুজবে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যম। তবে এই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে মঙ্গলবার সকাল থেকেই ভারতের কিছু সংবাদমাধ্যম—যেমন ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ ও টেলিগ্রাফ—ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতারসহ আরও অনেকে শোকবার্তাও পোস্ট করেন। পরে অবশ্য রাজনাথ সিং নিজের পোস্টটি মুছে ফেলেন।
জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় এ সপ্তাহের শুরুতে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তাঁকে দেখতে গিয়েছিলেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খান, পাশাপাশি অভিনেতা গোবিন্দ ও আমিশা প্যাটেলও। হাসপাতালে পরিবারসহ উপস্থিত আছেন হেমা মালিনী, সানি দেওল ও পরিবারের অন্যান্য সদস্যরা।
ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে সক্রিয় ধর্মেন্দ্র অভিনয় করেছেন প্রায় ২৪৭টি সিনেমায়। বলিউডে তিনি এখনও পরিচিত ‘হি-ম্যান’ নামে, যার পর্দার ক্যারিশমা আজও অমলিন।জানিয়েছেন তাঁর মেয়ে, অভিনেত্রী এশা দেওল।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এশা লিখেছেন, “মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে, মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা সবার কাছে অনুরোধ করছি, আমাদের পারিবারিক গোপনীয়তা সম্মান করুন এবং বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”
গুজবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মেন্দ্রর স্ত্রী ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনীও। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে এক্স (পূর্বে টুইটার)-এ তিনি লিখেছেন, “যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য! একজন মানুষ যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তাঁর সম্পর্কে এমন মিথ্যা খবর কীভাবে ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে কিছুটা সময় ও গোপনীয়তার সুযোগ দিন।”



