বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

নারী বিশ্বকাপের ফাইনালে বেরসিক বৃষ্টির বাগড়া

IMG-20251102-WA0013

পর্দা নামতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের। রোববার (২ নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের সামনেই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি।

ফাইনাল মাঠে গড়ানোর আগেই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ফাইনালের ভেন্যু নাবি মুম্বাইয়ে এখনো চলছে বৃষ্টি। যার কারণে টসও অনুষ্ঠিত হয়নি।

বিশ্বকাপ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে আজ খেলা বন্ধ থাকে, তাহলে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে।

বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু হলে ওভার কাটা যাবে না। কমপক্ষে ২০ ওভারের ম্যাচের জন্য শেষ সময় হচ্ছে রাত ৯.৩৮ মিনিট।

Advertisements
Advertisements