বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

গাজায় অনাহারে আরও ১০ জনের মৃত্যু, ঝুঁকিতে লাখো শিশু

WhatsApp Image 2025-11-01 at 7.18.37 PM

গাজায় আবারও অনাহারে প্রাণ হারাল ১০ জন, তাদের মধ্যে রয়েছে দুই শিশু। ইসরাইলের অবরোধ ও অব্যাহত হামলায় গাজাজুড়ে এখন ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। অপুষ্টি ও খাদ্যসংকটে এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু তীব্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জন শিশু

জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবে রূপ নিয়েছে। ইসরাইলের অবরোধে খাদ্য ও মানবিক সহায়তা বন্ধ থাকায় প্রতিদিন বাড়ছে না খেয়ে মৃত্যুর সংখ্যা।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া এক বিবৃতিতে বলেন, “উত্তর ও মধ্য গাজা, বিশেষ করে গাজা সিটিতে এখন দুর্ভিক্ষ চলছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।”

Advertisements

তার ভাষায়, “বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার ও মৃত্যুর ঝুঁকিতে আছেন। সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। গাজার প্রায় কেউই ক্ষুধা থেকে মুক্ত নন।”

মুসুইয়া আরও জানান, পাঁচ বছরের কম বয়সী অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির মুখে পড়েছে। এর মধ্যে ৪৩ হাজারেরও বেশি শিশু আগামী কয়েক মাসে জীবন-সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি স্পষ্টভাবে বলেন, “এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়—এটি সম্পূর্ণ মানবসৃষ্ট এক বিপর্যয়, যা বিপুল প্রাণহানি, ধ্বংস ও বাস্তুচ্যুতি ডেকে এনেছে।”

Advertisements