২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
নারী

হেলমেটে লেগে থাকা চুল আর ডিএনএ নমুনায় চিহ্নিত ল্যুভরকাণ্ডের দুই দু/ষ্কৃতী

WhatsApp Image 2025-10-27 at 16.40.37_18e3d64a

প্যারিসের ল্যুভর থেকে প্রায় ৯০০ কোটি টাকার সম্পদ চুরি করে পালিয়েছিল চার জন। ঘটনাস্থল এবং ল্যুভর জাদুঘরের আশপাশের এলাকা থেকে গত এক সপ্তাহ ধরে নমুনা সংগ্রহ করেছিল প্যারিসের পুলিশ। জোগাড় করা হয়েছিল বহু আঙুলের ছাপ। এই সমস্ত সূত্রই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দুই দুষ্কৃতীকে।

রবিবার শার্ল দ্য গল বিমানবন্দর থেকে প্রথমে এক জনকে গ্রেফতার করা হয়। পরে প্যারিস থেকে ধরা পড়ে আরও এক জন। এখনও বাকি দু’জনকে ধরা সম্ভব হয়নি।

সূত্রের খবর, অভিযুক্ত শার্ল দ্য গল বিমানবন্দর থেকে আলজেরিয়ার বিমান ধরার পরিকল্পনা করেছিলেন। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল আফ্রিকার এই দেশ। পুলিশ জানতে পেরেছে, ধৃতদের মধ্যে এক জনের ফ্রান্স এবং আলজেরিয়ার যৌথ নাগরিকত্ব রয়েছে। সেই কারণে তিনি সেখানে যেতে চাইছিলেন। এদিকে ফ্রান্সের সঙ্গে আলজেরিয়ার কোনও মসৃণ প্রত্যর্পণ চুক্তি নেই। তবে এক বার আলজেরিয়ায় পৌঁছে গেলে সেখান থেকে অভিযুক্তকে ফেরানো কঠিন হত। তদন্তকারীরা মনে করছেন, পালানোর জন্য আলজেরিয়াকে বেছে নেওয়ার এটাও অন্যতম একটি কারণ।

এদিকে গত এক সপ্তাহ ধরে ঘটনাস্থল এবং ল্যুভর জাদুঘরের আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছিল প্যারিসের পুলিশ। যে সমস্ত আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, তার অধিকাংশই ধৃতদের সঙ্গে মিলে গিয়েছে। চার যুবক একটি ক্রেনবাহী ট্রাকে করে লুভ্‌রের পিছন দিকে পৌঁছেছিলেন। ক্রেনের সাহায্যে তিন তলার বারান্দায় ওঠেন এবং জানলা ভেঙে অ্যাপোলো গ্যালারি থেকে গয়না চুরি করেন। পালানোর সময় চার জনই ক্রেনবাহী এই ট্রাকটি ফেলে রেখে বাইক ব্যবহার করেছিলেন।

সূত্রের এই ট্রাকের ভূমিতে ডিএনএ নমুনা মিলেছে, যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ছাড়া দুষ্কৃতীদের এক জনের হেলমেট উদ্ধার করেছিল পুলিশ। তার ভিতর থেকে পাওয়া চুলের নমুনা থেকেও অভিযুক্তকে শনাক্ত করা সহজ হয়েছে।

প্রায় ৯০০ কোটি টাকার সম্পদ ল্যুভর থেকে মাত্র সাত মিনিটে হাতিয়ে নিয়েছিলেন চার জন। দুঃসাহসিক এই অভিযানের পরিকল্পনার সঙ্গে পালানোর পরিকল্পনার তুলনা করছেন অনেকে। দাবি, পালানোর পরিকল্পনা তুলনামূলক দুর্বল। অনেক খামতি থেকে গিয়েছে তাতে। সেই কারণে বিমানবন্দর থেকে ধরা পড়ে যেতে হয়েছে। যদিও এখনও দু’জন পলাতক। এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

Advertisements
Advertisements