বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

আবারও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত কমলা হ্যারিসের

WhatsApp Image 2025-10-26 at 16.13.47_d12d1abe

আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

২০২৮ সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেন, তিনি এখনো রাজনীতি থেকে হারিয়ে যাননি। এমনকি তিনি চূড়ান্ত সিদ্ধান্তও নেননি। তবে তিনি বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।

ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে পরিচালিত এক জরিপে হ্যারিস হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের থেকেও পিছিয়ে আছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। জনসন ‘দ্য রক’ নামে বেশি পরিচিত। তবে হ্যারিস বলছেন, ‘যদি আমি জরিপে গুরুত্ব দিতাম তাহলে এতদূর আসতে পারতাম না।’

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কমলা হ্যারিস বলেন, গত নির্বাচনী প্রচারের সময়ই তাঁকে ফ্যাসিস্ট বলে সতর্ক করেছিলাম। সেটি এখন সঠিক বলে প্রমাণ হয়েছে। 

উল্লেখ্য, জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস। গত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে তিনি নির্বাচনে হেরে যান।

বর্তমানে হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অভিজ্ঞতা নিয়ে নিজের লেখা একটি বই ‘১০৭ দিন’ – এর প্রচার করছেন।