বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
বিনোদন

অভিনয়ের বাইরে এক ভিন্ন প্রতিভায় কৃতি শ্যানন

WhatsApp Image 2025-10-17 at 12.37.03_b28f8752

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনয়ের পাশাপাশি বেশ কিছু জনকল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। এরই সুবাদে জার্মানির বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে’ অংশ নেন তিনি। ভারতীয় অভিনেত্রী হিসেবে কৃতি শ্যাননই প্রথম, যিনি এমন আয়োজনে অংশ নিলেন।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫’-এর মঞ্চে নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছেন অভিনেত্রী কৃতি।

সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কথা হয় কম। এই মানসিকতায় পরিবর্তন আনতে হবে। নারীর স্বাস্থ্য অবহেলার বিষয় নয়, এটা মনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই তিনি পরিবারে সবার যত্ন নিতে পারবেন। নারী ছাড়া পরিবারের সবকিছু অসম্পূর্ণ। তাই নারীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাই নারীর স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।

Advertisements

ইঞ্জিনিয়ারিং পাস করে বলিউডে মন বসিয়েছেন কৃতি। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি তাঁর অন্য ব্যবসা রয়েছে। পরিচালক আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ সিনেমার কাজ নিয়ে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। ছবিটিতে তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতের আলোচিত অভিনেতা ধানুশকে। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে ‘তেরে ইশক মে’।

Advertisements