২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

গত বছরের মতো এবারও পাসের হারে এগিয়ে ছাত্রীরা

WhatsApp Image 2025-10-16 at 13.11.30_99e8be36

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

গত বছরের মত এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। এ বছরে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন ছাত্রী, পাসের হার ৬৩.৯৭ শতাংশ। অন্যদিকে ছাত্র উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, পাসের হার ৫৪.৬ শতাংশ। 

গত বছর মোট উত্তীর্ণ হয়েছিলেন ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ছিলেন ৫ লাখ ৩২ হাজার ৭১৪ জন, পাসের হার ছিল ৭৯.৯৫ শতাংশ। অন্যদিকে ছাত্র ছিলেন ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন, পাসের হার ছিল ৭৫.৬১ শতাংশ। 

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষায় অংশ নেয়নি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী। 

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন, বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষায় অংশ নেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

Advertisements
Advertisements