বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

মেহেরপুরে ট্রাকের চাকায় পি/ষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহ/ত

jabi s

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর পৌর শহরের পেয়াদাপাড়ার রাইহানুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহত ফারহানার স্বামী রাইহানুল ইসলাম বলেন, আজ সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশে বের হন। মোটরসাইকেলটি ফতেপুর ইটাভাটার কাছে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়।

এতে পেছনে থাকা স্ত্রী ফারহানা পাশে থাকা ট্রাকের মাঝখানে পড়ে যান। পরে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আহত হন রাইহানুল। এলাকাবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর সেলিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত আবেদন পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।