খাবার-দাবার
ওটস কেক

উপকরণঃ
১ কাপ ওটস, ১ কাপ আটা, ১/২ চা চামচ বেকিং সোডা, ২.৫ বেকিং পাউডার, ৫ টেবিল চামচ দই, ১/২ কাপ মেলটেড বাটার, ১ কাপ লিকুইড দুধ, ১/২ কাপ গুড়, পরিমাণ মত ড্রাই ফ্রুটস।
প্রথমে একটি বড় বাটিতে দুধ নিয়ে এর মধ্যে গুড় দিয়ে ভালভাবে মিক্স করে নিন যতক্ষণ গুড় পুরো দুধের সাথে মিশে না যায়। তারপর আলাদা একটি বাটিতে ওটস,আটা, বেকিং পাউডার, বেকিং সোডা ভালো করে চেলে মিশিয়ে নিন।
এবার শুকনো মিশ্রণটি দুধ ও গুড়ের মিশ্রণে দিয়ে সাথে দই দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। তারপর ওর মধ্যে মেলটেড বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন যতক্ষণ পর্যন্ত বাটার, আটা ও ওটস একসাথে মিশে না যায়। তারপর এর মধ্যে কুচি করে রাখা ড্রাই ফ্রুটস একটু আটা মেখে এর সাথে একটু ওটস মিশিয়ে ব্যাটারে দিয়ে দিন।



