বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নারী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

WhatsApp Image 2025-10-13 at 16.04.16_b5cacfd1

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

পাকিস্তানকে হারানোর পর শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ লড়াই করে সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেনি দল। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানে হেরে বসে।

এদিকে প্রোটিয়া নারীদের শুরুটা অবশ্য বাংলাদেশের বিপরীত। প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছিল। অবশ্য পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতকে হারিয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে শেষ ম্যাচে আসরের অন্যতম ফেভারিট ভারতকে নাটকীয়ভাবে ৩ উইকেটে হারিয়ে চমক দেখায়।

টস জিতে জ্যোতি বলেন, ‘এটা এমন একটা উইকেট যেখানে ব্যাটাররা রান করতে পারবে। আমরা যদি বোর্ডে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি, তবে তা বোলারদের সাহায্য করবে।’

Advertisements

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক এবং অলরাউন্ডার রিতু মনি।

Advertisements