পাঠক কর্নার
চাঁদ দেখেছো কি!

ও চাঁদ দেখো তুমি —-
বিসন্ন বিকাল কাটিয়ে
সোনালি সন্ধ্যা গড়িয়ে
বিমুগ্ধ মনোমহিনী রাত এসেছে ।
দেখেছো কি এই রাত ?
যার পরতে পরতে রয়েছে —-
প্রনয়ের অমৃত সুখ ।
অলোভ্য ভাবনা সারাক্ষণ
মনের ইচ্ছার রং তুলিতে দুষ্ট -মিষ্ট কত আলাপন !
শব্দ গুচ্ছে অর্থহীন আবেগী কিছু কথা
স্মৃতি আপন নিমগ্ন পাগলা ব্যথা
দেখেছো কি ও চাঁদ?
জোনাকি দিয়ে করেছি আলোকিত
জানালার পাশে ফুটে আছে হাসনাহেনা ।
আরও আছে থোকায় থোকায় সন্ধ্যা -মালতী ।
ও চাঁদ দেখো তুমি!
তুমি কৃষ্ণচুড়ার আড়ালে লুকিয়ে —-
বিসন্ন মুখে হয়তো দেখেছো অন্যরকম আলোয় !!!!
ও চাঁদ তুমি দেখেছো কি
আমায়!



