বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিনোদন

মা/রা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

WhatsApp Image 2025-10-12 at 12.26.44_8f090302

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। গতকাল শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ডরি রাথ।

১৯৭০ সালে ডায়ান কিটন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়াও পরবর্তী সময়ে ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন।

১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান ডায়ান কিটন। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সর্বশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কিটন ছিলেন দক্ষ পরিচালক। বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি। ১৯৮৭ সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে তার পরিচালিত ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি নির্মাণ করেন কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন।

Advertisements

তাঁর অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন ডায়ান কিটন। তাঁর মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

সুত্র: বিবিসি

Advertisements