পাঠক কর্নার
কবিতা- গান্ধর্ব বিবাহ

জানালা গলে চলে যায় অমল আশ্বিনের দিন।
নরম সকাল -নির্জন দুপুর হয়ে যায়।
সেইসব দুপুরে একটা ঘুঘু ডাকে হঠাৎই,
চেয়ে দেখি – কাশের অরন্যে বিকেল নেমেছে।
শীতের নিঃশ্বাস মাখা পাতলা কুয়াশা – ভেসে বেড়ায় সন্ধ্যার বাতাসে।
কি যে মায়া লাগে!
শীমফুল রঙা শাড়ী পড়ে আছি- চোখে দীর্ঘ কাজল রেখা।
তুমি এক ঝুড়ি ছাতিম ফুল নিয়ে এসো
বুনো ঘ্রান মেখে দাওয়ায় বসবো দু’জন।
চাঁদ উঠে গেলে – কাঠের আগুনে চোখে চোখ রেখে-জানবো এই শেষ দেখা।
এতো মায়া -হয়তো সওয়ার নয়
জানি অনিশ্চিত তবু অনিবার্য কালিতে লেখা আছে “বিচ্ছেদ”।
তবে তাই হোক,অন্তত শেষবারের মতো
তোমার হৃদয় আমার হোক-
আমার হৃদয় তোমার।



