১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
নারী

ভিয়েতনামের বিকল্প খুঁজছে বাফুফে

WhatsApp Image 2025-10-05 at 15.51.25_aa7acc92

এএফসি নারী এশিয়ান কাপ ও নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজারবাইজান ও ভিয়েতনামের সঙ্গে এই সিরিজে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নভেম্বরে এ সিরিজে খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ভিয়েতনাম।

এখন ভিয়েতনামের বিকল্প খুঁজছে বাফুফে। কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো দল ঠিক করতে পারেনি। বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ মাধ্যমকে বলেন, ‘তৃতীয় দল এখনও ঠিক হয়নি। আশিয়ান, ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে দল আনার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোথাও থেকে কনফারমেশন পাইনি।’

আগামী বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় হবে এবং এপ্রিলে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। বাংলাদেশের মেয়েরা দুটি আসরেই প্রথমবারের মতো খেলবে। তবে তৃতীয় দল না পাওয়া গেলে বিকল্প পথ খুঁজবে বাফুফে।

সেক্ষেত্রে আজারবাইজানের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলার সম্ভাবনা আছে পিটার বাটলারের দল। এই সিরিজের আগে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাবে নারী ফুটবল দল।