বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
পাঠক কর্নার

বর্ষার শহরে তুমি

বর্ষার শহরে তুমি

তোমার শহরে বৃষ্টি নামুক,
দরজায় টুপটাপ শব্দে গল্প লেখে সুখ।
আমি জানালায় চুপিচুপি তাকিয়ে থাকি,
মেঘের মাঝে খুঁজি তোমার মুখ।

আমি কদমফুলের মতোই ফুটবো,
নির্জনে — নরম বাতাসের আলিঙ্গনে।
বৃষ্টির ফোঁটায় আমার শাড়ি ভিজে গেলে,
তুমি যেন ছুঁয়ে নাও ধীরে — নির্লিপ্ত অভিমানে।

যেন বর্ষার ফোঁটায় ভেসে এসে তুমি আমায় তুলে নাও,
ঠিক কোন এক স্বপ্নীল ভুবনে।
ভেজা ঘাসের গন্ধে মিশে থাকুক আমাদের প্রেম,
মিষ্টি আলিঙ্গনে।

তোমার শহরে আজ অঝোরে বৃষ্টি নামুক,
গরম চায়ের কাপে ধোঁয়া উঠুক।
বৃষ্টির জলে জমে উঠুক গল্প
অজানা সুখে ডুবে থাকুক সন্ধ্যা-
শুধু তোমাতে আমাতে।

আমি তোমার শহরে বারবার আসতে চাই,
কখনো মেঘ কিংবা বৃষ্টির কণা হয়ে,
কখনো বা বর্ষার প্রথম কদম হয়ে।