১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যু/দ্ধই থাকতো না’

WhatsApp Image 2025-10-02 at 17.04.38_f11c04b2

বলিউডে ‘আট ঘণ্টা কাজ’-এর দাবি নিয়ে চলছে বিতর্ক। এর মধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানি মুখার্জি এবার নিজের কাজ, অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবন নিয়ে জানালেন।

অভিনেত্রী রানি মুখার্জি জানান, তিনি যখন ‘হিচকি’র শুটিং করছিলেন তখন তাঁর মেয়ে আদিরা ১৪ মাসের। তিনি সকালে দুধ পাম্প করে বেরিয়ে যেতেন। মেয়েকে দুধপান করানোর জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬-৭ ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করতেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারতেন। 

তিনি বলেন, ‘এই বিষয়গুলো এখন আলোচনায় এসেছে কারণ মানুষ হয়তো বাইরে এগুলো নিয়ে কথা বলছে। কিন্তু সব পেশাতেই এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমিও নির্দিষ্ট সময় ধরে কাজ করেছি। যদি প্রযোজক রাজি থাকেন, তাহলে ছবিটা করা যায়। না থাকলে করা যায় না। এটা একেবারেই পছন্দের বিষয়। কেউ কাউকে জোর করছে না।’

অভিনেত্রী আরও বলেন, পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না। তিনি বলেন, ‘ভাবুন তো, যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না। কারণ তখন ওরা শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকতো।’

‘আমি মনে করি, পুরুষরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত— একটি শিশুকে জন্ম দেওয়ার অভিজ্ঞতা। এটা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি। কারণ আমরা একটি জীবন সৃষ্টি করি।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমরা মা হওয়ার সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাই। পুরুষদের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় না। আমি মেয়ে হয়ে খুবই খুশি। আমি এটা কোনো কিছুর বিনিময়ে পরিবর্তন করবো না।’ 

Advertisements