বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

শ্রদ্ধা কাপুরের জীবনে নতুন অধ্যায়, বিয়ের আলোচনায় মুখর বলিউড

sraddha-kapoor-20250926143753

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে— তিনি নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই হতে পারে এই আয়োজন।

সবচেয়ে বেশি চর্চায় রয়েছে তার প্রেমিক লেখক রাহুল মোদী। কিছুদিন ধরেই শ্রদ্ধা ও রাহুলের ঘনিষ্ঠতার খবর শোনা যাচ্ছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে। তবে সাংবাদিকদের প্রশ্নে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা।

সম্প্রতি আরও একটি ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার সময়ের একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেখানে লজ্জা পেতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর থেকেই গুঞ্জন আরও জোরদার হয়েছে যে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা।

তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদী।