বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
জীবনযাপন

অফিস যাতায়াতের সময়কে কাজে লাগান

300-FC976471

শহরের ব্যস্ত জীবনে যাতায়াত মানেই যানজট। অফিস, ক্লাস বা অন্য কাজে বের হলেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় রাস্তায়। এই সময়টুকু সাধারণত আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। অথচ চাইলে এই যাত্রাপথটাকেই আপনি নিজের জন্য কাজে লাগাতে পারেন। সঠিকভাবে ব্যবহার করতে পারলে যাতায়াতের সময় হয়ে উঠতে পারে শেখার বা নিজেকে গড়ে তোলার দুর্দান্ত সুযোগ।

দিনের পরিকল্পনা করুন – বেশিরভাগ সময়েই আমরা তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হই। তাই দিনের কাজের তালিকা বানানোর সুযোগ মেলে না। গাড়ি বা বাসে বসে থাকতে থাকতে সেই তালিকাই তৈরি করতে পারেন। কী কী কাজ আগে শেষ করবেন, কোনটি পরে করবেন। এভাবে অগ্রাধিকারের ভিত্তিতে লিখে রাখলে চাপ কমবে এবং দিনটা আরও সংগঠিত হবে।

পডকাস্ট বা অডিওবুক শুনুন – ফোনে অযথা স্ক্রল করার বদলে পডকাস্ট কিংবা অডিওবুক শোনার অভ্যাস করতে পারেন। এটি যেমন সময়কে উপভোগ্য করবে, তেমনি নতুন কিছু জানার সুযোগও দেবে। ক্যারিয়ার, অনুপ্রেরণা, গল্প বা হাস্যরস আপনার আগ্রহ অনুযায়ী যে কোনো বিষয় বেছে নিতে পারেন।

আপডেট থাকুন – দেশ–বিদেশের খবর জানা আমাদের সবারই প্রয়োজন। যাতায়াতের সময় অনেক সংবাদমাধ্যমের অডিও নিউজ বা সারাংশ শুনতে পারেন। এতে পড়ার ঝামেলা ছাড়াই গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আপডেট থাকা যায়।

Advertisements

নতুন ভাষা শিখুন – ভাষা শেখার জন্য সময় বের করা কঠিন হয়ে যায়। অথচ যাতায়াতের সময়টুকু এই কাজে দারুণ কাজে লাগাতে পারেন। এখন নানা অ্যাপে টাস্ক–ভিত্তিক ভাষা শেখার সুযোগ আছে। ছোট ছোট অনুশীলন বা কুইজ শেষ করলেই শেখা এগিয়ে যাবে। এতে একঘেয়েমি কেটে যাবে, আবার নতুন দক্ষতাও অর্জিত হবে।

যাতায়াতের সময়কে শুধু ‘নষ্ট সময়’ ভাবার কোনো কারণ নেই। এই সময়টাই হতে পারে দিনের সবচেয়ে কার্যকর অংশ। পরিকল্পনা করা, নতুন কিছু শেখা কিংবা আপডেট থাকা। যেটিই করুন না কেন, সব মিলিয়ে আপনি হবেন আরও প্রোডাক্টিভ আর যাত্রাপথও হয়ে উঠবে অনেকটা আনন্দময়।

Advertisements