বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিনোদন

মা-মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা ফুটে উঠেছে ট্রেলারে

trelar

মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ আগামী ২৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে গতকাল উন্মোচিত হয়েছে ছবিটির দেড় মিনিটের অফিসিয়াল ট্রেলার। মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা ট্রেলারে উঠে এসেছে।

মেহজাবীনের অফিসিয়াল ফেসবুক পেজ ও সিনেমার অফিসিয়াল পেজে ট্রেলারটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকেরা কেউ প্রশংসা করছেন আবার কেউ সমালোচনা করছেন।

‘সাবা’র গল্প শুরু হয় একজন বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে মেয়ের জীবনের সংগ্রামকে কেন্দ্র করে। সেই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আর মায়ের চরিত্রে দেখা যাবে রোকেয়া প্রাচীকে। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মনোয়ার। এ ছবির মাধ্যমেই প্রথমবার পর্দায় মেহজাবীন–মোস্তফার জুটি।

এটি মেহজাবীনের অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির ক্রমে দ্বিতীয়। কারণ, এর আগে তাঁর অভিনীত আরেকটি ছবি ‘প্রিয় মালতী’ মুক্তি পেয়েছে। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক রিহার্সাল করেছি, কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই চরিত্রটি আমার পরিচালকের শাশুড়ি ও চিত্রনাট্যকারের মায়ের বাস্তব অভিজ্ঞতা থেকে নির্মিত। তাই চরিত্রটিকে অনেক গভীরভাবে অনুধাবন করতে পেরেছি।

Advertisements

সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান যৌথভাবে ৯০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন। দীর্ঘ দুই দশক ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের অভিজ্ঞতা সঞ্চয়ের পর এটাই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বর্তমানে পরিচালক মাকসুদ তাঁর দ্বিতীয় ছবি ‘বেবিমুন’ নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যেই সিনেমাটি বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বেশ প্রশংসাও কুড়িয়েছে।

Advertisements