নারী
সাজেকে জিপ খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফছানা রিংকি। আহত শিক্ষার্থীরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ি সড়কে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আক্তার রিংকি মারা যান। স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



