স্পটলাইট
নভেম্বরে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ঢাকায় আসছে আজারবাইজান

নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ঢাকায় খেলতে আসছে আজারবাইজান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ফাহাদ করিম।
বাফুফে পরিকল্পনা করছে নভেম্বরের শেষের দিকে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের। এতে বাংলাদেশ ও আজারবাইজানের সঙ্গে আরও একটি দেশের অংশগ্রহণ হবে। তবে অন্য কোনো দেশ নিশ্চিত না হলে শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে থাকা আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাহাদ করিম জানিয়েছেন, “আজারবাইজান ঢাকায় আসছে তা নিশ্চিত। আমরা চাইলে আরও একটি দেশ যোগ হবে ত্রিদেশীয় টুর্নামেন্টে। যদি অন্য কোনো দেশ না পাই, তাহলে আজারবাইজানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচই হবে।”
Advertisements
Advertisements



