বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি

arai na

নারায়ণগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনিছুর রহমান আনিছ (৭) ও জাহিদুর রহমান জাহেদ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন জানান, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তাঁরা। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল। একপর্যায়ে পুকুরের গভীরে গেলে ডুবে যায় তারা।

পরিবারের লোকজন ভেবেছিল, পাশের বাড়িতে তারা খেলা করছে। হঠাৎ দুপুর ১২টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।