বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

WhatsApp Image 2025-09-14 at 12.25.38_0f729736

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু ও সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সন্ধ্যা ৭টা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

নির্বাচিত ভিপি আব্দুর রশীদ জিতু স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছে এবং মোট ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছে। অন্যদিকে জিএস মাজহারুল ইসলাম শিবির সমর্থিত প্যানেল থেকে মোট ৩ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়াও নির্বাচনে এজিএস (ছাত্র) প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান (২ হাজার ৩৫৮ ভোট) ও এজিএস (ছাত্রী) দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মেঘলা (৩ হাজার ৪০২) টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে।

নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল। এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৭৫৯ জন ভোটার। তাঁদের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।

তবে জাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। ফলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ মোট পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেন।