বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিনোদন

ডাকসু নির্বাচন নিয়ে নীলার ক্ষো/ভ: ‘এটা ডাকসু নয়, হিজাবসু’

IMG-20250912-WA0008

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জয় পেয়েছে ২৩টিতে। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাদিক কায়েম (১৪ হাজারের বেশি ভোট পেয়ে), জেনারেল সেক্রেটারি হয়েছেন ফারহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহিউদ্দিন।

একই নির্বাচনে সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট। ফলাফল ঘোষণার সময় তাঁর নাম উচ্চারণ করা হলে সিনেট ভবনে ‘হিজাব হিজাব’ স্লোগান উঠতে থাকে। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শুরু হয় তীব্র আলোচনা।

এ প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তিনি লিখেছেন, “ডাকসুর ভোটে শিবিরের প্রার্থীরা দাপট দেখালেও তাদের মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে হিজাব। হিজাব দিয়ে দেশের অর্থনীতি উন্নত হবে না, গ্যাস–বিদ্যুতের সংকট কাটবে না, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে না। অথচ প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে, মামলা আদালতে ঝুলছে, কিন্তু ওরা শুধু হিজাব নিয়ে মাতামাতি করছে।”

ডাকসুকে ‘হিজাবসু’ আখ্যা দিয়ে তিনি আরও মন্তব্য করেন, “যে সমাজে নারীর প্রকৃত মর্যাদা নেই, সেখানে জোর করে কাপড় চাপিয়ে সম্মান আদায় করা যায় না। দেশের গরিব মানুষ দুমুঠো খাবার পাচ্ছে না, তরুণরা বেকারত্বে ভুগছে—এমন বাস্তবতায় হিজাব ইস্যুতে রাজনীতি করা আসলে ধর্মব্যবসা ছাড়া আর কিছু নয়।”

নীলা দৃঢ়ভাবে বলেন, “মেয়েদের ওপর জোর করে কোনো পোশাক চাপানো চলবে না। বাংলার মাটিতে জঙ্গি চিন্তাধারা টিকবে না। যারা নারীদের জোর করে হিজাবে ঢাকতে চায়, আগে নিজের মুখটা কাপড়ে ঢেকে ফেলুক।”

Advertisements