বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

আইসিইউতে ফরিদা পারভীন, অবস্থা আশ/ঙ্কাজনক

forida-parvin-1757612931

বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবার জানায়, তাঁর স্বাভাবিক শ্বাস–প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং রক্তচাপও নেই।

শিল্পীর বড় ছেলে ইমাম জাফর নোমানী বৃহস্পতিবার রাত ১০টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক স্ট্যাটাসে মায়ের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানিয়ে লিখেছেন, “বুধবার বিকেল থেকে আম্মাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর স্বাভাবিক শ্বাস বন্ধ হয়ে গেছে, রক্তচাপও আর নেই। এখন ডাক্তাররা উচ্চমাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে রক্তচাপ ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং মেশিনের সাহায্যে ফুসফুস চালানো হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “দুঃখজনক হলেও সত্যি, চিকিৎসকদের মতে এই অবস্থায় আর উন্নতির সম্ভাবনা নেই। তবুও হাসপাতালের পরামর্শে ভেন্টিলেশনের মাধ্যমে লাইফ সাপোর্ট চালু রাখা হয়েছে।”

ইমাম জাফর জানান, সরকারের কয়েকটি মন্ত্রণালয় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। তিনি আরও লেখেন, “আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্য কোনো সহায়তার প্রয়োজন নেই। শুধু সবাই তাঁর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁর শেষ সময়টুকু সহজ ও শান্তিময় করে দেন।”