বিনোদন
নিজ আবাসনেই হেনস্তার শিকার অভিনেত্রী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বেশ কিছুদিন ধরে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন বলে জানান তিনি।
গত রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেত্রী। তিনি জানান, কিছুদিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনও আমার সম্পর্ক নিয়ে। কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ফলে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও বলেন, নিজের শহরেই এমন পরিস্থিতি হবে, ভাবতেই পারছি না। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।
অভিনেত্রী আরও বলেন, ‘নিজের আবাসনে আজ হেনস্তার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা।’
তবে কলকাতা পুলিশের সহযোগিতায় নিজের সুরক্ষার কারণে দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী।



