১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

ইন্ট্রোভার্ট সাবিলা নূর, ক্যামেরার বাইরে ভিন্ন মানুষ

WhatsApp Image 2025-09-03 at 8.11.52 PM (2)

শোবিজে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এতদিন শুধু সিনেমায় অভিনয়টাই বাকি ছিল তাঁর জীবনে। সেই শূন্যতাও এবার পূরণ হলো—প্রথমবারের মতো ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা যাবে তাঁকে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারসহ ব্যক্তিগত কিছু বিষয় খোলামেলা বলেছেন তিনি। সেখানে সাবিলা জানান, তিনি মূলত ইন্ট্রোভার্ট প্রকৃতির। তাঁর ভাষায়, “যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তাঁদের কাছে হয়তো আমি একটু কনফিউজড বা ভীতু মনে হতে পারি। আসলে সেটা কোনো বাহুল্য নয়, বরং আমি ইন্ট্রোভার্ট বলেই নতুন জায়গায় মানিয়ে নিতে আমার সময় লাগে। তবে একবার যখন কারও সঙ্গে ঘনিষ্ঠ হই, তখন আমাকে একেবারেই ভিন্ন মানুষ মনে হবে।”

নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গেও সাবিলা খোলামেলা মত দিয়েছেন। তিনি বলেন, “আজ হয়তো আমি ভালো একটি সিনেমা করেছি, মানুষ দেখছে ও পছন্দ করছে। কিন্তু এক বছর পর যদি ভালো কাজ না আসে, তাহলে হয়তো কেউ আমাকে মনে রাখবে না।”