বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিনোদন

“২০ হাজার টাকায় এমন ঝুঁ/কি? একেবারেই হাস্যকর”– বাঁধন

1bdabad11e0c8988c8b9dd8011bc5406

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোবিজ অঙ্গনের বহু তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। শাকিব খান, জয়া আহসান ও আজমেরী হক বাঁধন সহ অনেকেই এ তালিকায় ছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে যে, এই পোস্টগুলো তারকারা অর্থের বিনিময়ে করেছেন। এমন সময়ে একটি কথিত ব্যাংক স্টেটমেন্টও ভাইরাল হয়। পরবর্তীতে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশ স্টেটমেন্টটি ভুয়া বলে ঘোষণা করে।

এ বিষয়ে মুখ খুলেছেন আজমেরী হক বাঁধন। ফেসবুকে তিনি লিখেছেন, শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এমন “ন্যাক্কারজনক গুজব” ছড়ানো দুঃখজনক। তার বক্তব্য— ‘মানুষ কাকে সমর্থন করবে এবং কাকে করবে না, সেটা তাদের নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত। কারো কণ্ঠরোধ করা এক নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে পারে।’

বাঁধন আরও অভিযোগ করেন, মিথ্যা রটনার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, ‘কখনো বলা হয়েছে আমি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ২০০ কোটি টাকা নিয়েছি, আবার এখন বলা হচ্ছে শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য মাত্র ২০ হাজার টাকা পেয়েছি। এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেবে? এটা একেবারেই হাস্যকর।’

তিনি যোগ করেন, আজকের সোশ্যাল মিডিয়া ও গ্লোবালাইজেশনের যুগে আর মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, বরং অনুপ্রাণিত করেন এবং বিশ্বাস গড়ে তোলেন। বাঁধনের মন্তব্য—‘অপবাদ ছড়ানোর দিন শেষ। মানুষকে পুতুলের মতো নাচানোর দিনও শেষ।’

Advertisements

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একজন প্রকৃত মানুষ হোন। না হলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি তৈরি হবে—এবং সেই ট্র্যাজেডির সিক্যুয়াল কারও দরকার নেই।’

Advertisements