১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

“বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কের দায় শুধু নারীর কেন?”

700bb16cb42469999222d7c1f43c2c9d

বলিউডের সাহসী এবং স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও আলোচনায়। এবার তিনি মুখ খুলেছেন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক এবং সেই প্রসঙ্গে নারীদের ওপর দোষ চাপানোর প্রবণতা নিয়ে।

হাওয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জনের মাঝে কঙ্গনার নাম নানা সময় যুক্ত হয়েছে, কখনও হৃতিক রোশন, কখনও আদিত্য পাঞ্চোলির সঙ্গে। সম্প্রতি ‘হাউটারফ্লাই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা সরাসরি প্রশ্ন তুলেছেন, “একজন বিবাহিত পুরুষ যদি নারীর প্রতি আগ্রহ দেখায়, তাহলে সেই সম্পর্কে জড়ানোর দায় কেন শুধু নারীর ঘাড়েই পড়ে?”

তার ভাষায়, “মানুষ সবসময় নারীকে দোষারোপ করতে চায়। ধর্ষণের শিকার নারীর পোশাক বা রাতে বাইরে থাকার জন্য দায় দেওয়া হয়—এটাই একই ভুল মানসিকতার প্রতিফলন।”

কয়েক বছর আগে কঙ্গনা অভিযোগ করেছিলেন, তিনি তরুণী থাকাকালীন সময়ে অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক গড়ে। সে সময় আদিত্য বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। ২০১৯ সালে কঙ্গনা তার বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণের অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন। তবুও, ঘুরে ফিরে দোষ বর্তেছে কঙ্গনার ওপর। তিনি নিজেই সাক্ষাৎকারে সেই কষ্টকর অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন।

কঙ্গনা জানিয়েছেন, আদিত্যের স্ত্রী জারিনা ওয়াহাবের কাছেও তিনি সাহায্যের আশায় যোগাযোগ করেছিলেন। “আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছিল। আমি ভাবেছিলাম মানুষ আমাকে সাহায্য করবে। কিন্তু একজন নারীর অবস্থানেই আমাকে একরকম ফাঁদে ফেলা হয়েছে,” বলেছিলেন কঙ্গনা।

বলিউডে যাত্রা শুরু করেন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এরপর ‘ওহ লামহে’ (২০০৬), ‘লাইফ ইন এ মেট্রো’ (২০০৭), ‘কুইন’, ‘মণিকর্ণিকা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’—প্রতিটি ছবিতে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। সম্প্রতি কঙ্গনা নিজের লেখা, পরিচালিত এবং প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’-তেও অভিনয় করেছেন।

Advertisements