চিকিৎসাধীন পরীমনি, শ্বাসক/ষ্ট কাটলেও জ্বরে কাবু

অভিনেত্রী পরীমনি শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ঘনিষ্ঠজনদের নিয়ে ছেলের জন্মদিনের আয়োজন করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রোববার দুপুরে জানা যায়, জন্মদিন উদ্যাপনের পরই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং ছেলে—দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানান, পরীমনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। নেবুলাইজারের সাহায্যে কিছুটা স্বস্তি মিললেও এখন তাঁকে প্রচণ্ড জ্বর ও শরীরব্যথা কাবু করে রেখেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। অন্যদিকে, তাঁর ছেলের জ্বর রয়েছে।

হাসপাতালে থাকার বিষয়টি নিজের ফেসবুক পোস্টেও তুলে ধরেছেন পরীমনি। পোস্টে তিনি লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ তিনি জানিয়েছেন, বিস্তারিত শিগগির জানাবেন।
এদিকে অসুস্থতার মাঝেও পরীমনির সামনে নতুন কাজের পরিকল্পনা রয়েছে। তিনি খুব শিগগিরই শুরু করবেন ‘গোলাপ’ ছবির শুটিং, যেখানে নিরব থাকছেন তাঁর সহশিল্পী। রাজনৈতিক থ্রিলারধর্মী এ ছবিটি নির্মাণ করছেন সামছুল হুদা। ছবিতে পরীমনির চরিত্রের নাম ‘ডানা’; যে চরিত্রে থাকবে নাচ, প্রেম, অ্যাকশন ও নানা টুইস্ট।
এর আগে পরীমনি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ ছবির শুটিং, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন সাইমন সাদিক। প্রায় এক বছর ১০ মাস ধরে কয়েক ধাপে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।



