বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১১ জুলাই, ২০২৬
বিনোদন

বিশ্বের সুন্দরীদের তালিকায় শীর্ষ তিনে হানিয়া আমির

0c86f57d1bf0620eeb85fdb4f4428434~2

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের তালিকায় তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। এই অর্জনের মাধ্যমে পাকিস্তানকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন তিনি।

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এই তালিকা তৈরির ক্ষেত্রে তারকাদের অভিনয় দক্ষতা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর প্রভাব—সবকিছুকেই বিবেচনায় নেওয়া হয়। এবারের তালিকায় ভারত, চীন ও পাকিস্তান থেকে একজন করে তারকা স্থান পেয়েছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু খ্যাতিমান তারকাকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস। ‘গিফটেড’, ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’ এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয়, আত্মবিশ্বাস এবং অনন্য ব্যক্তিত্বই তাঁকে তালিকার শীর্ষে জায়গা দিয়েছে।

ভারতের হয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন, যিনি এবারই প্রথম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি পঞ্চম স্থানে আছেন এবং এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো আন্তর্জাতিক তারকাদের পেছনে ফেলেছেন।

Advertisements

এদিকে পাকিস্তানের হয়ে গর্ব বয়ে আনা হানিয়া আমির মূলত উর্দু চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের জন্য পরিচিত। তার প্রাণবন্ত উপস্থিতি, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অভিনয় প্রতিভাই তাঁকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

চীন থেকে অন্তর্ভুক্ত হয়েছেন জনপ্রিয় তারকা দিলরাবা দিলমুরাত। মডেল, অভিনেত্রী ও গায়িকা হিসেবে তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর আধুনিক স্টাইল ও সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Advertisements