১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘রূপনগরের রাজকন্যা’ শবনমের জন্মদিন

sob bin

নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ আর নতুন সম্ভাবনা, জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করেছেন সাহস আর হাসি দিয়ে। মাত্র ১৫ বছর বয়সে অভিনয়জীবন শুরু। আজ শবনমের ৮০ তম জন্মদিন।

তিনি ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন । তাঁর আসল নাম ঝর্ণা বসাক।১৯৬৮ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস করতে থাকেন শবনম। সত্তর দশকের শুরুতে শবনম পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান ঠিক করে নেন। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমেই তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

‘এ দেশ তোমার আমার’, ‘হারানো দিন’, ‘আমার সংসার’, ‘কখনো আসেনি’, ‘চোর’, ‘জোয়ার ভাটা’, ‘জুলি’, ‘নবারুণ’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সন্ধি’, ‘রাজধানীর বুকে’, ‘সহধর্মিণী’, ‘আম্মাজান’সহ বাংলাদেশ আর পাকিস্তান মিলিয়ে প্রায় ১৮৫টি সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় এই অভিনেত্রী। ‘হারানো দিন’ সিনেমায় ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, ইরান-তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি’ গানটিতে দেখা যায় শবনমকে। এরপর থেকে তাঁকে সবাই ‘রূপনগরের রাজকন্যা’ বলেই ডাকে। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘আম্মাজান’ সিনেমায়। এ সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে ‘আম্মাজান’ হিসেবে নতুন করে পরিচিতি পান।

তিনি পাকিস্তানি সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘নিগার অ্যাওয়ার্ড’ লাভ করেন মোট ১৬ বার। রেকর্ড করেছেন। তবে তাঁর এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। পাকিস্তান সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ দেন শবনমকে। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে বহু সম্মাননা পেয়েছেন তিনি।